| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের সঙ্গে আলাপ করেই আ.লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৩:৪৪:১০:অপরাহ্ন  |  ১৩৬৯২৮৯ বার পঠিত
জামায়াতের সঙ্গে আলাপ করেই আ.লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ ও আলাপ-আলোচনা করেই হয়তো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন রাশেদ খান। পরে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো যোগাযোগ করেই আওয়ামী লীগ মিছিল করার সাহস দেখিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত জনগণের ইচ্ছার বাইরে হতে পারে না। দেশের মানুষ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও অতীত ভূমিকা সম্পর্কে অবগত বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪