| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ২১:২৫:৪৭:অপরাহ্ন  |  ৪২৩৮০৯ বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী  শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু মোকাবিলায় সচেতন হওয়া সবচেয়ে জরুরি। নিজেদের ঘরবাড়ি ও আঙিনায় কোথাও যেন পানি জমে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সময়মতো চিকিৎসা শুরু করলে ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪