| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ০১:১০:২৭:পূর্বাহ্ন  |  ১৫২ বার পঠিত
নড়াইলে নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে শহরের মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল, কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, এস এম সুলতান সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পী এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারী প্রফেসর ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে এস এম সুলতান সম্মাননা পদক-২০২৬ তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেকসহ প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪