| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২৩:২৪:৫৩:অপরাহ্ন  |  ১২৮৮৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর ও রাণীশংকৈলে পৃথক অভিযানে ৭২টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাণীশংকৈলের মালিভিটা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. আকিম হাসান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রবিউল (২০) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান।

এর আগে সদর উপজেলার চিলারং এলাকায় অভিযান চালিয়ে ৭২টি ইয়াবা বড়িসহ মো. এরশাদ (৩২), মো. জেমস (৩০) ও মো. আবুল কালাম আজাদ (৪২)কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪