| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২২:১৭:৩৩:অপরাহ্ন  |  ১৩২৬৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক দীর্ঘদিন পর নতুন রূপে ফিরছে। শহরের শাকপালা মোড়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।

জানা গেছে, বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের রয়েছে বিশেষ পরিচিতি। ২০০১-২০০৬ সালে যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় তখন তৎকালীন বিএনপির যুগ্ন মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগে পার্কটি তৈরি করা হয়। কিন্তু দীর্ঘ ২০ বছর অবহেলায় পার্কটির সৌন্দর্য নষ্ট করা হয়। এখানে মাদকসেবীদের আড্ডাস্হলে পরিণত হয়। আজ সৃষ্ট এই পার্কের নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের মধ্য দিয়ে এটি আবারও শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের স্হান পরিদর্শন করেন।

উল্লেখ্য, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনের বৈঠকে দেশের নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি এ পার্কটির বিষয়ও আলোচনায় উঠে আসে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪