শরীয়তপুর প্রতিনিধি: দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান, ফরিদপুর বিভাগীয় ও শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মো. নুরুল হক মিয়া। সঞ্চালনা করেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বি এম মকবুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরোবর হোসেন সবুজ, সহ-সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি আবু সিদ্দিক মিয়া, সহ-সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস বেপারী, অর্থ সম্পাদক আলতাফ হোসেন, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আক্তার সরকার, কার্যকরী সদস্য মোঃ সাগির হোসেন, সদস্য মফিদুল ইসলাম পাহাড়, সদস্য আব্দুস ছালাম হাওলাদার, সদস্য নাসির উদ্দীন, সদস্য কামাল হোসেন মামুন তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক বি এম মোস্তাফিজ (মোস্তফা), নড়িয়া উপজেলা দলিল লেখক তুহিন মাদবর।
সভায় দলিল লেখকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলিল লেখকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ সময় তারা ৭ দফা দাবি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির কার্যকরী কমিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আলহাজ মো. নুরুল হক মিয়া ফরিদপুর বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব