| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে পরিত্যাক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ২১:৫৬:৪৫:অপরাহ্ন  |  ৭৬৪ বার পঠিত
গাংনীতে পরিত্যাক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় ১০টি ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের ৫টি বক্স উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮আগস্ট) সকাল ১১ টার দিকে স্থানীয়রা জমিতে কাজ করার সময় এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় মাটির নিচে ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের বক্স পাওয়া যায়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সে সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।

গাংনী থানার (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বোমা ডিসপোজল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪