| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের কোটচাঁদপুর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২১:৪১:৪২:অপরাহ্ন  |  ৭১৪ বার পঠিত
ঝিনাইদহের কোটচাঁদপুর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে  সিয়াম হোসেন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে চুল কেটে এসে বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল সিয়াম। খেলা শেষে কয়েকজন বন্ধু পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সিয়ামকে দেখতে না পেয়ে তার সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় আরিফ হোসেন জানান, খবর পেয়ে তিনি পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে সিয়ামকে পানির নিচে খুঁজে পান। পরে দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সিয়াম দুই বোনের একমাত্র ভাই ছিল।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪