| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২১:৩৮:৪৭:অপরাহ্ন  |  ৭৬২ বার পঠিত
জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে কালিহাতী সাতুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রায় ৩৭ দশমিক ৯২ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ব্যস্ত এ মহাসড়কের ওই অংশে যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যানবাহন চলাচলের গতি ও সড়কের সক্ষমতা বাড়বে।

শুক্রবার সকাল ১১টার দিকে কালিহাতী সাতুটিয়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতু নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, কালিহাতীবাসীসহ জামালপুর মহাসড়ক ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এখানে একটি নিরাপদ ও আধুনিক সেতু নির্মাণের। সেই প্রত্যাশা পূরণের কাজ শুরু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সেতুটির নির্মাণকাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি জাতীয় মহাসড়কটিতে যান চলাচলের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, মধুপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজের প্রতিনিধি পাপ্পু।

এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪