| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের, একই মোটরসাইকেলের তিন আরোহী আহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ০২:১৯:৩৬:পূর্বাহ্ন  |  ৪২২১ বার পঠিত
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের, একই মোটরসাইকেলের তিন আরোহী আহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও তিনজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার পারখী ইউনিয়নের তকেয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজনকে বহনকারী একটি মোটরসাইকেল কস্তুরীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪