| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ০১:৫১:১৮:পূর্বাহ্ন  |  ৮৪৩৫ বার পঠিত
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ আল নোমান (৪০) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল পাচটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিলো এতে সড়ক পিচ্ছিল ছিলো। বিকেলের দিকে চড়াইকোল রেলগেট এলাকায় দ্রুত গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিছনের চাকায় পিষ্টি হয়ে ঘটনাস্থলে নোমান নামে একজন নিহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, নোমান নামে একজন কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলো। 

নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিতে মোটরসাইকেল নিয়ে পড়ে যাই,এতে তিনি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে কুমারখালী হাসপাতালে রাখা হয়। 

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নোমান নামে একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪