| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ০১:২৪:২৭:পূর্বাহ্ন  |  ১৫২ বার পঠিত
বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: আগামী ১০ নভেম্বর বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকায় বিটিএসএফ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসান। সভাপতিত্ব করেন, বিটিএসএফ-এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর অতিরিক্ত মহাসচিব ও উপদেষ্টা মোঃ ছানাউল্লাহ, ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারী, ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিঞা এবং যুগ্ম মহাসচিব মোঃ কুতুব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন, বিটিএসএফ-এর মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা শেখ। এছাড়াও অনুষ্ঠানে বিটিএসএফ-এর সহ-মানবাধিকার সম্পাদক আনু বেগম ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বিটিএসএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে দেশব্যাপী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪