| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ১৩:১৭:৩৩:অপরাহ্ন  |  ৪৮০ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়

অনলাইন ডেস্ক: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তালিকাটি কমিশনের কাছে হস্তান্তর করা হয়।

ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে ভোটের সম্ভাব্য তারিখ, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাইসহ অন্যান্য আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত করতে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য জাতীয় সংসদের সদস্যদের (এমপি) হালনাগাদ তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, সংসদ সচিবালয়ের কাছ থেকে ভোটার তালিকা পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদ শূন্য হওয়ায় সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন। ফলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সদস্যদের তালিকার ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করবে নির্বাচন কমিশন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪