| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৮:৪৮:৫৭:অপরাহ্ন  |  ১১২৪ বার পঠিত
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার: সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযোগে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন— সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবুল সরকার নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিল।’

এতে আরও বলা হয়, বাদী বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। হামলায় আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবারস (৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ।

নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে দুই দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার মধ্যে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় তাদের জরুরি বিভাগ থেকে বের করে থানায় নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪