| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালের জরুরি বিভাগে শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৮:২৩:১৯:অপরাহ্ন  |  ১৫৭৭ বার পঠিত
হাসপাতালের জরুরি বিভাগে শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বর্তমানে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালটির সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালটির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলের ভেতর থেকে বলা হয় হাসপাতালের ভেতরে ছাত্রদলের একজনকে মারা হচ্ছে।

এমনটা বলার পর মিছিল নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ভেতরে ঢুকে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ বিষয়ে এখন পর্যন্ত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ঘটনাস্থলে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও সেখানে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪