| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১১:১৭:৫২:পূর্বাহ্ন  |  ১২০৩০ বার পঠিত
বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে আগামী ৯ আগস্ট চট্টগ্রামের তিনটি উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নবনির্মিত বাড়ি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সফরসূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন এবং এ সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে দলীয়ভাবেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের সময় তিনি এসব বাড়ির চাবি উপকারভোগীদের হাতে তুলে দেবেন। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ারও কথা রয়েছে।

সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। বাঁশখালীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি ত্রাণ বিতরণের পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সরকারি দপ্তর থেকে বিস্তারিত সফরসূচি পাওয়ার পর সেই অনুযায়ী চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সরকারের উচ্চপর্যায় থেকে আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশের পর সফরের সার্বিক আয়োজন চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪