| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৩:১১:২৫:অপরাহ্ন  |  ৩৩৪০ বার পঠিত
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার: রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য ইনস্টিটিউটটির আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি জানান, ইনস্টিটিউটটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষা এবং মূল্যবোধনির্ভর শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪