| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাবের অভিযানে ১২২ বোতল স্কাফ ও দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৩:৩২:২৬:পূর্বাহ্ন  |  ১৬৯৯৫৪ বার পঠিত
র‍্যাবের অভিযানে ১২২ বোতল স্কাফ ও দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রায়হান মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি যাদবপুর গ্রামের বাসিন্দা এবং মো. হাফিজুর রহমানের ছেলে।

র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতের বসতবাড়ির খড়ির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪