| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩ মর্টার শেল

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০২:৫০:২১:পূর্বাহ্ন  |  ১৭০৪৯৬ বার পঠিত
লক্ষ্মীপুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩ মর্টার শেল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপলাইন স্থাপনের কাজে মাটি খোঁড়ার সময় তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্ব পাশ থেকে এসব উদ্ধার করা হয়। মর্টারশেলগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাটি খুঁড়তেই রকেট সাদৃশ্য বস্তুগুলোর দেখা মেলে। একপর্যায়ে তারা সেসবের ছবি তুলে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নিয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, তিনটি রকেটসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪