| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৩:১১:০৯:অপরাহ্ন  |  ৪৬৫ বার পঠিত
এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম : রাশেদ খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, কোনোদিন রাজপথে না থাকা সুজাউদ্দিনদের মত ব্যক্তিদের ফেক বিপ্লবী বানিয়েছে নাহিদ ইসলামরা।

এনসিপিতে যুক্ত হলেই আপনি বিশাল বিপ্লবী। আসলে এনসিপিতে প্রকৃত বিপ্লবী বা জুলাই যোদ্ধার সংখ্যা কম। 

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

সুবিধাবাদী লোক দিয়ে এনসিপি গঠিত মন্তব্য করে তিনি বলেন, এনসিপি যদি সুবিধাবাদীদের দ্বারা গঠিত না হত তাহলে জামায়াতসহ অন্যান্য দল বা ব্যক্তি তাদের সঙ্গে যুক্ত হত।

কেন বিপ্লবীরা এনসিপি করে না, এই প্রশ্নের উত্তর দলটির নেতাদের খোঁজা উচিত। তাহলে আবারও জুলাই যোদ্ধারা দলটিতে যুক্ত হয়ে রাজনৈতিক শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।

রাশেদ খান বলেন, আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে শুনে ভাল লাগলো। সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষায় এছাড়া উপায় আছে? এনসিপিতে বিদেশ থেকে পড়াশোনা করে আসা বা আন্তর্জাতিক এনজিও কাজের সঙ্গে সম্পৃক্ত বেশকিছু নেতা আছে।

ওইসব দেশে 'মদের বারে' আড্ডার ছলে কাজ করা খুব স্বাভাবিক ব্যাপার। 

তিনি আরো বলেন, এনসিপির ধর্মভীরু, হিজাবি নারীর পক্ষে মদের বারে সাংগঠনিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া হয়ত কঠিন। আন্তর্জাতিক এনজিও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সুজাউদ্দিনের বিপক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়ত আরো কঠিন। তাই নিজ সংগঠনের নারীনেত্রী হওয়া পরেও এখনো কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী নারী। উল্টো বলা হচ্ছে, সুজাউদ্দিনের রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য ওই নারী ষড়যন্ত্র করেছে।



রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪