| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোনের বিয়ের অনুষ্ঠানে সড়কে ঝরল ভাইয়ের প্রাণ

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০৮:৩২:৪৩:পূর্বাহ্ন  |  ৩৮৮ বার পঠিত
বোনের বিয়ের অনুষ্ঠানে সড়কে ঝরল ভাইয়ের প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালে সড়ক পার হতে গিয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় সামির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বপাশে ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী বাসস্ট্যান্ডসংলগ্ন শায়েস্তখাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সামিরের বড় বোনের বিয়েকে কেন্দ্র করে বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা বিয়ের নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। এ সময় কমিউনিটি সেন্টারের সামনে সড়ক পার হওয়ার সময় শহরমুখী একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় সামিরকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে বিয়ের আনন্দঘন দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা। স্থানীয় বাসিন্দারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪