| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুক লাইভে চাঁদাবাজির অভিযোগ তুলে ব্যবসায়ীর বিষপান

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০৬:৩১:০৯:পূর্বাহ্ন  |  ৫৬৪ বার পঠিত
ফেসবুক লাইভে চাঁদাবাজির  অভিযোগ তুলে ব্যবসায়ীর বিষপান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বক্সিরহাট এলাকায় ফেসবুক লাইভে এসে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিষপান করেছেন এক ব্যবসায়ী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থ ওই ব্যবসায়ীর নাম স্বপন ঘোষ। তিনি বক্সিরহাট এলাকার ‘স্বপন ঘোষ অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

শুক্রবার (১৯ জুন) নিজ বাসা থেকে ফেসবুক লাইভে এসে তিনি বিষপান করেন বলে জানা গেছে। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুক লাইভ চলাকালে স্বপন ঘোষ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ফেসবুক লাইভে স্বপন ঘোষ স্থানীয় তিন ব্যক্তি—শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর তার কাছে ভাড়ার নামে অর্থ দাবি করা হয়। রাজি না হওয়ায় তাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফাঁসিয়ে পাঁচ মাস কারাভোগ করতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ছাড়া তিনি আরও দাবি করেন, দোকানটির প্রকৃত মালিক নূর নাহার বেগম নামের এক নারী। কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীকে দিয়ে দোকান ভাড়ার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪