| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় শিশু সহ দুইজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ২১:৩৩:০১:অপরাহ্ন  |  ৮৮৩ বার পঠিত
চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় শিশু সহ দুইজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক শিশু ও এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাহিদ হাসান আব্দুল্লাহ (১০) এবং মো. মহিন সরকার (২৫)।

শুক্রবার (১৯ জুন) সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু নাহিদ নিহত হয়। অপরদিকে দুপুরে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণশ্রমিক মহিন সরকার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

জানা যায়, মহিন সরকার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজে কর্মরত ছিলেন। কাজ করার সময় তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।

অন্যদিকে, সকালে টোরাগড় এলাকায় হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ। সে বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল এলাকার মকবুল খলিফা বাড়ির বাসিন্দা মনির হোসেনের ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বর্তমানে মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪