| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যাটোর হামলার জবাব হবে ধ্বংসাত্মক : রাশিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৯:০৪:০৩:অপরাহ্ন  |  ৯৮৭ বার পঠিত
ন্যাটোর হামলার জবাব হবে ধ্বংসাত্মক : রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’-এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি রাশিয়ার কোনো অঞ্চলের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে এর জবাবে রাশিয়া কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে সক্ষম হবে না। এ ধরনের বক্তব্য ও পদক্ষেপের মাধ্যমে ইউরোপকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট দেশগুলোর উপলব্ধি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার এই কড়া অবস্থানের পেছনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইউক্রেন মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।

বিশ্লেষকদের মতে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর এই হুঁশিয়ারি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। সূত্র: তাস

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪