জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ছব্দুল পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজে ৫ লাখ টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডি-২) প্রকল্পের আওতায় এ অনুদানের চেক মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারীর পক্ষে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান সোয়াত চেক হস্তান্তর করেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে অনুদানের চেক গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মসজিদের উন্নয়ন কাজে সরকারি অনুদান প্রদান করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।
রিপোর্টার্স২৪/এসএন