| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১১:২০:৫৫:পূর্বাহ্ন  |  ২৮৮২ বার পঠিত
বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখার পর এবার সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তেলেঙ্গানার একটি প্রত্যন্ত গ্রামে বৃত্তি কার্যক্রম শুরু করেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয় দেবেরাকোন্ডা। গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান হওয়ায় এর সঙ্গে তার রয়েছে বিশেষ আবেগের সম্পর্ক।

নিজের সাফল্যের পেছনে মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা স্মরণ করে গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেতা। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি।

পোস্টে বিজয় লিখেছেন, “আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। আমরা একটি ছোট স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছি। নবম ও দশম শ্রেণির পরিশ্রমী শিক্ষার্থীদের সম্মান জানাতে এবং তাদের উৎসাহিত করতে চাই। আজ সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করছি, যারা তাদের পরিবারকে গর্বিত করেছে।”

এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের উদ্দেশে বিজয় বলেন, “আমাদের এই বৃত্তি হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই উদ্যোগ আরও বিস্তৃত করতে চাই। শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিশ্রম এবং সাফল্যকে উদযাপন করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানান রাশমিকা মান্দানাও। তিনি বলেন, “আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের যাত্রা শুরু করেছি। এই উদ্যোগের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।”

এদিকে বাস্তব জীবনের পাশাপাশি খুব শিগগিরই রূপালি পর্দাতেও একসঙ্গে দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে। ‘রানাবলি’ নামের নতুন একটি চলচ্চিত্রে তাদের অভিনয়ের গুঞ্জন ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

উল্লেখ্য, এর আগে Geetha Govindam এবং Dear Comrade সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন বিজয় ও রাশমিকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪