| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ২৪ ঘণ্টার মধ্যে, ঘোষণা পাকিস্তানের

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৬:৩৯:০৯:পূর্বাহ্ন  |  ২৩১৬ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ২৪ ঘণ্টার মধ্যে, ঘোষণা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর দাবি উঠেছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হবে বলে জানা গেছে।

সোমবার (১৫ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে ঐকমত্য হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চুক্তির বিষয়ে ইঙ্গিত দেন। তিনি লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার কথা জানান।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে চুক্তি সংক্রান্ত খবর প্রচার করা হলেও সরাসরি সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে বৈরুতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

চুক্তির সম্ভাব্য শর্ত নিয়ে বিভিন্ন সূত্র বলছে, ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে বিরত থাকবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করতে পারে বলে জানা গেছে।

তবে চুক্তির শর্ত নিয়ে এখনও পূর্ণ স্বচ্ছতা পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪