| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৬:১১:২৭:পূর্বাহ্ন  |  ২৬২৭ বার পঠিত
ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার (১৩ জুন) রাতে উপজেলা সদরের একটি বাজারসংলগ্ন গোডাউনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন সদর উপজেলার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) ও মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)। এদের মধ্যে একজন ভুক্তভোগীর পরিচিত ও কথিত প্রেমিক বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তামিম ইসলামের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর পরিচয় হয়। শনিবার বিকেলে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় তামিম। পরে শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাত আনুমানিক ১১টার দিকে তাকে কালিতলা বাজারের পাশের একটি গোডাউনে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সেখানে তামিম ও তার দুই সহযোগী রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত প্রায় ৩টার দিকে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক পরিস্থিতি দেখে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪