| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে বিতরণ হবে ফ্যামিলি কার্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ২০:৪১:০৭:অপরাহ্ন  |  ২২৭৮ বার পঠিত
রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে বিতরণ হবে ফ্যামিলি কার্ড

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। আগামী ১৭ জুন বুধবার সদর ইউনিয়নের লামকু পাড়ায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

রোববার উপজেলা পরিদর্শনকালে জেলা প্রশাসক কর্মসূচির সার্বিক প্রস্তুতি, সুবিধাভোগীদের অভিজ্ঞতা এবং বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, রামগড় উপজেলায় মোট ৪৫৬টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারগুলো মাসিক আর্থিক সহায়তা পাবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সেফায়েত উল্ল্যাহসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় সরকার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারগুলো প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে সহায়তা পেয়ে থাকে।

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সাধারণত পরিবারের মা বা নারী প্রধানের নামে কার্ড ইস্যু করা হয়। নগদ অর্থ সরাসরি মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যাংক হিসাবের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪