| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১২:১৩:১১:অপরাহ্ন  |  ৪৩৬৭ বার পঠিত
মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেয়েছেন আর এম আধুনিক হাসপাতালের সিইও ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এম. এ. জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪