মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেন হৃদরোগের অস্ত্রোপচারের পর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর এখনো তার জ্ঞান ফেরেনি এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
দীর্ঘদিন ধরে মাগুরা জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আখতার হোসেন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
এর আগে তিনি মাগুরা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হন এবং দীর্ঘ সময় কারাবরণ করেন।
দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত আখতার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
রিপোর্টার্স২৪/ মিতু