খাগড়াছড়ি প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং জেলা বিএনপির সমন্বয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় অবস্থিত আইডিএফ ইনোভেশন হাব অ্যান্ড ইকো রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী ও নাছির আহম্মদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।
সভায় বক্তারা দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
রিপোর্টার্স২৪/ মিতু