| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশ্রয়ণ প্রকল্পে মসজিদ উদ্বোধন করলেন বগুড়া সিটি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২০:৫৫:২৪:অপরাহ্ন  |  ২৪৯১ বার পঠিত
আশ্রয়ণ প্রকল্পে মসজিদ উদ্বোধন করলেন বগুড়া সিটি প্রশাসক

বগুড়া প্রতিনিধি: দেশের ইতিহাসে এই প্রথম কোনো আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যপালশা আশ্রয়ণ প্রকল্পে শুক্রবার বেলা ১২টায় এ মসজিদের উদ্বোধন করা হয়।

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

তীব্র গরমে অসহায় মানুষ যেন শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যেই এই আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন কাউন্সিলর মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে এম. আর. ইসলাম স্বাধীন বলেন, বিএনপি সরকার ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনেই দেশ পরিচালনা করছে। ধর্মচর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২০ থেকে ৩০ বছর ধরে সেখানে নামাজ আদায়ের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। এই মহতী উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নুর আলম পোদ্দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ইমদাদুল হক মিলন, শফিউল ইসলাম, রেজাউল সরকার, মমিন মিয়া, ইমরান হোসেন, শামীম, আইনুল ইসলাম, নয়ন ইসলাম, মিরাজুল ইসলাম, আলেয়া জাহান, সাইদুর রহমান, ফেরদাউস, ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার আসাদুল ইসলাম, মুকুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ধর্মপ্রাণ মুসল্লিদের দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪