| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন ভারতীয় হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৮:৩৩:৪০:অপরাহ্ন  |  ৭৬৩৭ বার পঠিত
বেনাপোল দিয়ে প্রবেশ করলেন ভারতীয় হাইকমিশনার

বেনাপোল প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন।

ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা দিনেশ ত্রিবেদী সড়কপথেই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশে আগমনকালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন (উপসচিব) এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ নবনিযুক্ত হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো পুরোদস্তুর রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে নয়াদিল্লি। গত এপ্রিল মাসে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে এই পদে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, প্রণয় ভার্মা বর্তমানে ব্রাসেলসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময়ে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে এসেছিলেন। দীর্ঘদিন পর আবারও কোনো ভারতীয় হাইকমিশনার কূটনৈতিক মিশন শুরু করতে আকাশপথের পরিবর্তে সড়কপথকে বেছে নিলেন।

বিশ্লেষকদের মতে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে দূত হিসেবে পাঠানোয় দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও মজবুত হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪