| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৮:১৯:২৬:অপরাহ্ন  |  ৭৩৪১ বার পঠিত
বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুমার নামাজ চলাকালে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

শুক্রবার (১২ জুন) দুপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।

১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাগেরহাটের চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন একটি ঝটিকা মিছিল করে।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘চলছে লড়াই, চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, জুমার নামাজ চলাকালে মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি মিছিল করে সেখান থেকে পালিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪