| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যা করে বস্তায় ভরে রাখেন স্বামী-স্ত্রী

সোনার কানের দুলই কাল হল শিশু রাকা মনির

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১২:৪৬:৩০:অপরাহ্ন  |  ১৯৮৬ বার পঠিত
সোনার কানের দুলই কাল হল শিশু রাকা মনির
ছবির ক্যাপশন: সংগৃহীত

 বগুড়া প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে মাত্র ১৮ হাজার টাকা মূল্যের সোনার কানের দুলের লোভে রাকা  মনি নামে ৬ বছরের এক  শিশুকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ঘাতক দম্পতিকে গ্রেফতার করেছে।

নিহত শিশু রাফা মনি সান্তাহার শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকাল চারটার পর   হঠাৎ করেই নিখোঁজ হয় শিশু রাফা মনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় গতকাল রাতে সান্তাহার শহরজুড়ে মাইকিং করে শিশুটির নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরিবারের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী তাকে খুঁজে বের করতে রাতভর বিভিন্ন স্থানে সন্ধান চালান।

অভিযোগ উঠেছে, প্রতিবেশী আমজাদ ও তার স্ত্রী রাফা মনির কানে থাকা প্রায় ১৮ হাজার টাকা মূল্যের সোনার দুলের ওপর নজর দেয়। সেই লোভের বশবর্তী হয়ে তারা শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিজেদের অপরাধ আড়াল করতে শিশুটির মরদেহ একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ভরে নিজেদের ঘরের কোণে লুকিয়ে রাখে।

রাকা  মনির নিখোঁজ হওয়ার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে প্রতিবেশী আমজাদ ও তার স্ত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে ঘাতক দম্পতির ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় রাফা মনির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আমজাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সামান্য কিছু টাকার লোভে একটি অবুঝ ও নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করার ঘটনায় সান্তাহার সাহেবপাড়া এলাকাসহ গোটা বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন। এলাকাবাসীর দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে।

সান্তাহার থানা পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার সাথে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪