| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, নীলফামারীতে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৬:২৫:০৬:পূর্বাহ্ন  |  ৩৫৬৩ বার পঠিত
ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, নীলফামারীতে যুবক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি: ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রতারণার অভিযোগে সবিজুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তার হওয়া সবিজুল ইসলাম সদর উপজেলার চড়ইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে।

ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবিজুল ইসলাম ডিবি পুলিশের একটি সংবাদ সম্মেলনের ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। ওই ভিডিওতে দাবি করা হয়, ফেসবুকে প্রতারণার শিকার ব্যক্তিরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতা করবেন।

পরে ভুক্তভোগীরা যোগাযোগ করলে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি মতলুবর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪