কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : যশোরের চৌগাছায় শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারস লিংকেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শিশুনিলয় ফাউন্ডেশনের এরিয়া অফিসে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ জাহাঙ্গীর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ শাহিন আলম। স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আনিছুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি কর্মকর্তা সোহেল মাহমুদ, চৌগাছা আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, SNF-এর সহকারী পরিচালক মাহফুজ হোসাইন, সহকারী পরিচালক শাহাজামাল হোসেনসহ শিশুনিলয় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ওয়ার্কশপে চৌগাছা, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার ৫০ জন ফলচাষী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, SMART প্রকল্প বাস্তবায়িত হলে ফলচাষীদের জীবনমান উন্নয়ন, পরিবেশবান্ধব ও স্বল্প খরচে ফলচাষ সম্প্রসারণ এবং বাজারজাতকরণ সক্ষমতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন