| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়পুরায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার, দেড় বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৫:৩১:৪৮:অপরাহ্ন  |  ৩৫৮ বার পঠিত
রায়পুরায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার, দেড় বছরের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

অভিযান শেষে আটক আরিফ দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়রা জানান, আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রশাসনের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে রায়পুরা উপজেলা প্রশাসন বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪