| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেকারিতে ইউরিয়া সার ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৩:৩৮:০৪:অপরাহ্ন  |  ২৯০ বার পঠিত
বেকারিতে ইউরিয়া সার ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে ইউরিয়া সার ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের ঘটনা ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো খাদ্য প্রস্তুতকারী তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।

একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি মামলায় ৪ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সব মিলিয়ে আটটি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪