| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আওয়ামী লীগ নেতা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ০৭:০৫:৫৮:পূর্বাহ্ন  |  ২৯৮৫ বার পঠিত
বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আওয়ামী লীগ নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ফরহাদ হোসেন নামে এক বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুস সালাম দুওসুও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

বুধবার (১০ জুন) বিকেলে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দুওসুও ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক।

মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, সোমবার ভোরে বাড়ির বারান্দা থেকে হোন্ডা ১৫০ সিসির মোটরসাইকেলটি চুরি হয়। পরের দিন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেবেন বলে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দিয়ে আব্দুস সালামকে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪