| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব পরিবেশ দিবসে টাঙ্গাইলে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৪:৩২:৪৯:অপরাহ্ন  |  ২৪৩২ বার পঠিত
বিশ্ব পরিবেশ দিবসে টাঙ্গাইলে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। এ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং লৌহজং নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ জুন) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবিনীগ টাঙ্গাইলের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু, সবুজ পৃথিবী ধামরাই শাখার সভাপতি সাইদ আল মামুন, টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক এরফানুজ্জামান রুনু, মীর শামীমুল আলম, হাসান আহমেদ, সংগঠনের পরিচালক শারমিন আলম এবং জাফলং সিলেট শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক একদিল হোসেন ও আলীম আল রাজী তুষার।

কর্মসূচিতে সবুজ পৃথিবীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পথচারী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন। এ সময় পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

পরে শহীদ মিনারের কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা কাগমারী ব্রিজের পশ্চিম পাশে লৌহজং নদীর তীর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই তাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪