| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৮:০৯:০৭:অপরাহ্ন  |  ১৯২ বার পঠিত
স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে জিহাদ হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জিহাদ হোসেন মাগুরা সদর উপজেলার কুঁচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে স্টেডিয়ামপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ঝালকাঠি জেলার মীম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে জিহাদের বিয়ে হয়। সম্প্রতি ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

নিহতের স্বজনদের দাবি, স্ত্রীকে বারবার ফিরে আসার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এতে জিহাদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার (৬ জুন) দিবাগত রাতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

জিহাদের কাকি লিমা খাতুন বলেন, “আমার ভাতিজা বারবার তার স্ত্রীকে ফিরে আসার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারেনি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।”

নিহতের ছোট বোন অপর্ণা বলেন, “ভাই অনেকবার ভাবিকে ফিরে আসতে বলেছিল। কিন্তু তিনি রাজি হননি। সেই কষ্ট ও অভিমান থেকে ভাই এমন সিদ্ধান্ত নিয়েছে।”

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ভিডিও কল চালু অবস্থায় থাকা একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪