| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মোট মৃত্যু ৬২০

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৭:৪০:২৭:অপরাহ্ন  |  ২৮০ বার পঠিত
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মোট মৃত্যু ৬২০

রিপোর্টার্স ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩২ জন। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন। 

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৯ হাজার ১২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭৫ জন ও আক্রান্ত ৪৩ হাজার ৬৫৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ৭ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪