| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনামগঞ্জে মাছের আড়ৎ নিয়ে সংঘর্ষ, নিহত ১

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৭:১০:০৫:অপরাহ্ন  |  ১৬০ বার পঠিত
সুনামগঞ্জে মাছের আড়ৎ নিয়ে সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার্স ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামে কারির বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নাসিম মিয়া (৩৫) সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশার সুনই গ্রামের নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে গ্রামের কারির বাজারে মাছের আড়ৎ নিয়ে বিরোধ চলছে। যার সূত্র ধরে রোববার দুপুরে নাসিম মিয়া ও আনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন নাসিম মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনও পাইনি। তবে ওই এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪