| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেঁটা-বল্লমের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৬:৪১:০৯:অপরাহ্ন  |  ২৩২ বার পঠিত
টেঁটা-বল্লমের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

রিপোর্টার্স ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটা, বল্লম ও ইট-পাটকেলের কয়েক ঘণ্টা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) পক্ষের জুবায়েরের সঙ্গে বাদৈরবাড়ী (বড় গোষ্ঠী) পক্ষের জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করছিলেন।

চারদিন আগে স্থানীয় সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটা, বল্লম ও ইট-পাটকেল ব্যবহারে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪