| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১১:৪২:৩৫:পূর্বাহ্ন  |  ৩৪৮ বার পঠিত
দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। 
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ ঢাকা সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুম জালাল আহমদের তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪