শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক চিংড়ি চাষীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল হাকিম রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলোনী পাড়ার লুৎফর শেখের ছেলে। ভেটখালী গ্রামের আব্দুল্লাহ জানান, দুপুরে হাকিম তার চিংড়ি ঘেরে ছিল। হঠাৎ বৃষ্টি ও আকস্মিক বজ্রপাতে হাকিম গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। হাকিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে একটি গরু এবং ইউনিয়নের হরিনাগাড়ীতে দুটি গরুর মৃত্যু হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু