| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিণ ধরতে গিয়ে শিকারি নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২০:১৩:১৭:অপরাহ্ন  |  ৮৯৫ বার পঠিত
হরিণ ধরতে গিয়ে শিকারি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সর্তা বিট এলাকায় হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক শিকারি নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন (৪৫) ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্তা বন বিটের অধীনে গহিন বনে বন্যপ্রাণী শিকারের একটি চক্র সক্রিয়। সেখানে হরিণের অভয়ারণ্য রয়েছে। চক্রটি বিভিন্ন সময় সেখান থেকে হরিণ শিকার করে। শনিবারও চক্রটি হরিণ শিকারে ফাঁদ পেতে গুলি চালায়। এতে আরেক শিকারি কৃষক জমির উদ্দিন গুলিতে আহত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে খিরামের চৌমুহনী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, শিকারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান সন্ধ্যা সাড়ে ৬টায় বলেন, হরিণ শিকারে গিয়ে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সর্তা বিটের কিছু জায়গায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারিরা মাঝে মাঝে হরিণ শিকার করে। একইভাবে শনিবার হরিণ শিকারে গিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। যতদূর জেনেছি, নিহত ব্যাক্তিও শিকারে গিয়েছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪