| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২০:০২:১৯:অপরাহ্ন  |  ৯৮১ বার পঠিত
মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মোল্লাহাট প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্য নয়, একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ নির্মাণের জন্যও জরুরি। তাই সকলকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানাই।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বক্তারা সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪